সুনামগঞ্জে ‘করোনা’ আক্রান্ত পুলিশ সদস্যদের ১৩ জন পুরোপুরি সুস্থ

প্রকাশিত June 15, 2020
সুনামগঞ্জে ‘করোনা’ আক্রান্ত পুলিশ সদস্যদের ১৩ জন পুরোপুরি সুস্থ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জেলায় ‘করোনা’ আক্রান্ত ৪০ পুলিশ সদস্যর মধ্যে ১৩ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
সোমবার দুপুরে শহরের ওয়েজখালিতে জেলা পুলিশ লাইন্সে সুস্থ হওয়া পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পুলিশ সুপার মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান ও পুলিশ ইন্সপেক্টর আব্দুল লতিফ তরফদার।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, আক্রান্ত অন্য পুলিশ সদস্যরা ওয়েজখালিতে পুলিশ হাসপাতালে নিবিড় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।