‘করোনা’ জনিত পরিস্থিতিতে সিলেটে সেনাবাহিনীর সহায়তা অব্যাহত

প্রকাশিত April 20, 2020
‘করোনা’ জনিত পরিস্থিতিতে সিলেটে সেনাবাহিনীর সহায়তা অব্যাহত

‘করোনা ভাইরাস’ জনিত পরিস্থিতিতে সেনা সদরের নির্দেশক্রমে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের অন্তর্ভুক্ত প্রশিক্ষণ সেন্টার ও প্রতিষ্ঠান সমূহ বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে জরুরি সাহায্য হিসেবে বিভিন্ন প্রকার ত্রাণসামগ্রী বিতরণ করছে।
আর্টডকের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে ২ হাজার পরিবারকে শুকনো খাবার, মাস্ক ও হ্যান্ড সানিটাইজার দেওয়া হয়েছে।
এছাড়াও সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃদ্ধ ও সহায়সম্বলহীন পরিবারকে নিয়মিত চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
আর্তমানবতার সেবার অংশ হিসাবে রবিবার স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস-এসআইএন্ডটির উদ্যোগে সিলেটের কাপনাকান্দি এলাকায় দরিদ্র পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।