সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ‘করোনা’ আক্রান্তদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নান্দনিক ফাউন্ডেশন স্বাস্থ্য বিভাগকে একটি এ্যাম্বুলেন্স দিয়েছে।
নান্দনিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ‘নান্দনিক হেলথ সাপোর্ট’ নামাঙ্কিত এই এ্যাম্বুলেন্সটির চাবি বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন ডা শামস উদ্দিনের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা আশরাফুল ইসলাম, এম এনামুল কবির ইমনের সহধর্মিণী ব্যারিস্টার শীলা ইমন, সদর হাসপাতালের আরএমও ডা রফিকুল ইসলাম ও সিভিল সার্জন কার্যালয়ের ডা সজিব।