সুনামগঞ্জ প্রতিনিধি : র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ৯ সুনামগঞ্জে সড়কে সড়কে ‘করোনা ভাইরাস’ সম্পর্কে সচেতনতামূলক মাইকিং করেছে।
রবিবার সকাল থেকে র্যাব ৯ সুনামগঞ্জ ক্যাম্পের কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে এ কর্মসূচি প্রচার কর্মসূচি পরিচালিত হয়। প্রচারণার ভাষা ছিল, ‘নয় আকান্ত নয় ভয়, সচেতনতায়ই হোক, করোনা ভাইরাস জয়’ ও ‘নিজে পরিষ্কার থাকুন, অন্যকে পরিষ্কার থাকতে উৎসাহী করুন’। এছাড়া অতন্ত ২০ সেকেন্ড সাবানপানি দিয়ে ভাল করে হাত ধোয়ারও পরামর্শ দেওয়া হয়।
শহরের প্রধান সড়কে একাধিক গাড়ি ও মোটসাইকেল নিয়ে র্যাব ৯ সদস্যরা টহল দিচ্ছেন।