সুনামগঞ্জের সব উপজেলায় সেনাবাহিনীর টহল জোরদার

প্রকাশিত March 27, 2020
সুনামগঞ্জের সব উপজেলায় সেনাবাহিনীর টহল জোরদার

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘করোনা ভাইরাসের’ বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সুনামগঞ্জের ১১টি উপজেলায় সেনা টহল জোরদার করা হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরে টহল শুরু করেন সেনা সদস্যরা। তারা জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান।
শহরের পুরাতন বাস স্টেশন, ট্রাফিক পয়েন্ট, ষোলঘর, হাছননগর, নতুনপাড়া ও কালিবাড়ি সহ শহরের বিভিন্ন এলাকায় তৎপরতা চালান সেনা সদস্যরা। এ সময় তারা সরকারি নির্দেশ না মেনে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসা লোকজনকে সতর্ক করে দেন। এছাড়া সরকারি নির্দেশনার বাইরে খোলা দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।
লে কর্নেল মাহবুবুর রহমান সুনামগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন।
উল্লেখ্য, সুনামগঞ্জের ২৫০০ জন প্রবাসী দেশে ফিরেছেন। তাদের মধ্য ৫৫০ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। তবে এখন পর্যন্ত জেলায় ‘করোনা ভাইরাসে’ আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।