সুনামগঞ্জে করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

প্রকাশিত March 21, 2020
সুনামগঞ্জে করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর নির্দেশে সুনামগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসুচি পালন করা হয়।
শহরের আলফাত স্কয়ার থেকে এই কর্মসুচি শুরু করেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হেসেন শফিক।
পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সঞ্চলনায় এক পথসভায় বক্তব্য রাখেন, সাখাওয়াত হেসেন শফিক ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হেসেন শফিক প্রবাসী ও হাওর অধ্যুষিত জেলা সুনামগঞ্জে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে সবার প্রতি আহ্বান জানান।
তিনি দেশে আসা প্রবাসীদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থেকে পরিবারকে শঙ্কামুক্ত রাখার ও সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।