সুনামগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ নিয়ে মতবিনিময় সভা

প্রকাশিত March 19, 2020
সুনামগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ নিয়ে মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ ও দ্রবমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা বাজার ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, পৌর মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা শামস উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
মতবিনিময় সভায় সকল প্রকার সভা-সমাবেশ এবং সামাজিক, ধর্মীয় ও বিয়ের অনুষ্ঠান থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়।