মুজিববর্ষে সিলেট চেম্বারে হবে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্নার

প্রকাশিত February 18, 2020
মুজিববর্ষে সিলেট চেম্বারে হবে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্নার

নিজস্ব প্রতিবেদক : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হবে।
মঙ্গলবার দুপুরে চেম্বার মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসসিসিআই সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব এ তথ্য জানান।
সিলেট চেম্বার সভাপতি জানান, সতেরোই মার্চ বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও কেক কাটা হবে। এর আগে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হবে।
তিনি সিলেটের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে চেম্বারের চলমান কাজগুলো বিস্তারিত তুলে ধরেন।
মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মামুন কিবরিয়া সুমন, এমদাদ হোসেন, সাহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, আব্দুর রহমান জামিল, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী ও খন্দকার ইসরার আহমদ রকী।