সিলেটে আল আমিন নার্সিং কলেজে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন

প্রকাশিত February 15, 2020
সিলেটে আল আমিন নার্সিং কলেজে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন

সিলেটে আল আমিন নার্সিং কলেজে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হয়েছে।
শনিবার সকালে এর উদ্বোধন করেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মোর্শেদ আহমদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গৌতম কুমার। আল আমিন নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ডা আজিজুর রহমান, দাতা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা সোলাইমান আহমেদ, পরিচালক ডা মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, প্রকল্প পরিচালক অঞ্জন কুমার দাশ, জ্যেষ্ঠ প্রভাষক সাবিহা বেগম, প্রভাষক চৈতি আচার্যী, সুলতানা বেগম, শাহনাজ আক্তার খান, সুরভী দাশ, মনিষা আচার্যী, অনিক তালুকদার, শিল্পী রানী দেবনাথ, নার্সিং ইনস্ট্রাক্টর প্রদীপ দেবনাথ, উপমা রায়, মাসুদা আক্তার ও সঙ্গীতা দাশ তালুকদার। এছাড়া শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।