ক্রীড়াঙ্গন প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়াজিত বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০ এর সুরমা অঞ্চলে সিলেট জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সিলেট জেলা দল ৫-২ গোলে নরসিংদী জেলা দলকে পরাজিত করে।
সিলেট জেলা দলের পক্ষে জিল্লুর রহমান ৩টি এবং আবু বকর ও রাসেল আহমদ ১টি করে গোল করেন। নরসিংদী জেলা দলের পক্ষে গোল শোধ করেন, মাসুম বিল্লাহ ও আলীম উদ্দিন।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম এবং নরসিংদী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুল মালিক রাজা, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী ও নরসিংদী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু।