সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব শুরু

প্রকাশিত February 7, 2020
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি : বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে।
গৌরবের এ আয়োজনে প্রথমদিন শুক্রবার দুপুরে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সুনামগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে যায়।
আনন্দ শোভাযাত্রায় অংশ নেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, উৎসব উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী ও সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল তুহিন।