আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী বেসরকারি সংস্থা ব্র্যাক সিলেট সিটি করপোরেশনকে বর্জ্য ব্যবস্থাপনার জন্যে ৪টি পিকআপ দিয়েছে।
বৃহস্পতিবার সকালে পিকআপগুলো সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়।
এসময় ব্র্যাক ও নিটল টাটার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী পিকআপগুলো দেওয়ায় ব্র্যাক ও নিটল টাটা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।