বড়দিন উদযাপনে নিরাপত্তা বিষয়ে জেলা পুলিশের মতবিনিময়

প্রকাশিত December 22, 2019
বড়দিন উদযাপনে নিরাপত্তা বিষয়ে জেলা পুলিশের মতবিনিময়

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে জেলা পুলিশ মতবিনিময় করেছে।
রবিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলার লোভাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইমাম মোহাম্মদ শাদিদ ও জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম। এছাড়াও জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন চার্চের নেতৃবৃন্দ এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জানান, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সর্তক রয়েছে। শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে।