আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সুনামগঞ্জে মানববন্ধন

প্রকাশিত December 9, 2019
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মানববন্ধন ও গণসাক্ষর কর্মসূচি পালন করা হয়।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় টিআইবির সচেতন নাগরিক কমিটি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। সনাকের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পরিমল কান্তি দের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, জেলা সনাক সভাপতি ধূর্জটি কুমার বসু, প্রবীণ আইনজীবী হোসেন তৌফিক চৌধুরী, অধ্যক্ষ শেরগুল আহমদ ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতান কেয়া।
অতিথিবৃন্দ, আগামী প্রজন্ম যাতে দুর্নীতিগ্রস্ত না হয় সে জন্যে সন্তানদের সুশিক্ষা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলার আহবান জানান।