সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার ১১ উপজেলা ফুটবল দল নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
বুধবার দুপুরে জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান পিএএ। এসময় উপস্থিতি ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখত ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
উদ্বোধনী খেলায় অংশ নেয়, জামালগঞ্জ উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলা দল। এছাড়াও অংশ নিচ্ছে, সুনামগঞ্জ সদর, তাহিরপুর, জগন্নাথপুর, ছাতক, দোয়ারাবাজার, ধর্মপাশা, দক্ষিণ সুনামগঞ্জ, শাল্লা ও দিরাই উপজেলা দল। নক-আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে।