সিলেটে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত September 1, 2019
সিলেটে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা পালন করছে। ১৯৭৫ সালে জাতির চরম ক্রান্তিলগ্নে দেশ পরিচালনার নেতৃত্বে আসেন জিয়াউর রহমান। তিনিই প্রথম বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। বিএনপি যতবার দেশ পরিচালনায় নেতৃত্ব দিয়েছে ততবার দেশে গণতন্ত্র শুধু সুপ্রতিষ্ঠিত হয়নি-বিকশিতও হয়। অন্যদিকে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় গেছে ততবারই হয় তারা বাকশাল কায়েম করেছে নয়তো স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে।
রবিবার দুপুরে দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ সুলেমান হলে আয়োজিত মহানগর বিএনপির আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বিএনপির মহানগর সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর যৌথ পরিচালনায় এতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেলে মহানগরীর সোবহানিঘাটে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন, দলের জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। এছাড়াও দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।