সিলেট মহানগরীতে আবারো সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

প্রকাশিত July 29, 2019
সিলেট মহানগরীতে আবারো সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

সিলেট মহানগরীর ফুটপাত দখল করে ব্যবসা বন্ধে সিলেট সিটি করপোরেশন আবারো উচ্ছেদ অভিযান শুরু করেছে।
সোমবার দুপুরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
এ সময় মহানগরীর কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার ও চৌহাট্টা সড়কে থাকা শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। জব্দ করা হয় বেশ কয়েকটি হাতাগাড়ি। পরে জব্দকৃত হাতাগাড়ি ও আসবাবপত্র বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
অভিযান শেষে সাংবাদিকদেরকে মেয়র বলেন, যারা নগরবাসীর সুখ-শান্তি চায় না, তারাই ফুটপাত দখল করে হকারদের ব্যবসা-বাণিজ্য করতে প্রশ্রয় দেয়।