‘আর নয় ধর্ষণ আর নয় হত্যা’ দাবিতে সিলেটে মানববন্ধন

প্রকাশিত July 16, 2019
‘আর নয় ধর্ষণ আর নয় হত্যা’ দাবিতে সিলেটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : ‘আর নয় ধর্ষণ আর নয় হত্যা’-এ দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, অঙ্গীকার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মিল্টন আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল হক, ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী আলী আওসাফ, সাইফুল ইসলাম, মাহিদুল তন্ময়, শ্রাবণী কুরি, ইসফাক জাবেদ, ফজলুল কবির, সোয়েব হাসান ও রাইসুল করিম।
বক্তারা ধর্ষকের প্রকাশ্য বিচার ও আইনের যথাযথ প্রয়োগ দাবি করেন।