সিলেটে সেনাবাহিনীর উদ্যোগে সমরাস্ত্র প্রদর্শনী শুরু

প্রকাশিত March 25, 2019
সিলেটে সেনাবাহিনীর উদ্যোগে সমরাস্ত্র প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী সিলেট অঞ্চলের উদ্যোগে সমরাস্ত্র প্রদর্শনী শুরু হয়েছে।
সোমবার সকালে বটেশ্বর এলাকায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি মাঠে এর উদ্বোধন করেন, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ জামান। এসময় সেনানিবাসের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
এ সমরাস্ত্র প্রদর্শনী চলবে ২৯ মার্চ পর্যন্ত। দর্শণার্থীদের জন্যে খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এতে ১২টি স্টলে সেনাবাহিনীর অত্যাধুনিক সমরাস্ত্র ছাড়াও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান, দুর্যোগ ব্যবস্থাপনা ও দেশ গঠনে সেনাবাহিনী ভূমিকা তুলে ধরা হচ্ছে।