জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস রবিবার

প্রকাশিত March 16, 2019
জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস রবিবার

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস রবিবার। ১৯২০ সালের এ দিনেই বাঙালি জাতির আরাধ্য পুরুষের আবির্ভাব হয়েছিল সবুজ-শ্যামল বাংলায়। মাত্র ৫৫ বছরের জীবনে এই মহানায়ক জাতিকে উপহার দিয়ে গেছেন লাল সবুজের পতাকা, নিজের ভাষায় জাতীয় সংগীত আর স্বাধীন স্বদেশ। জাতি তাই পরশ শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় এ দিনে পিতাকে স্মরণ করে। এবারো করবে।
বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। দিনটি উদযাপনে সারাদেশে গ্রহণ করা হয়েছে বর্ণাঢ্য কর্মসূচি। সিলেট সহ কোথাও কোথাও দুয়েকদিন আগে থেকেই নানা কর্মসূচি শুরু হয়ে গেছে।
সিলেটে সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদমিনারে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের মূল কর্মসূচি শুরু হবে।
সিলটিভি দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।