সাংস্কৃতিক প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। তবে উন্নয়নে প্রবৃদ্ধির হারই যথেষ্ট নয়। মানুষের মননশীলতার উন্নয়নও অত্যন্ত প্রয়োজন। জীবেনর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সংস্কৃতির বিকাশ। মানুষের মধ্যে ইদানিং তিক্ততার সৃষ্টি হচ্ছে। কারণ বিত্ত বাড়লেও চিত্ত বিকশিত হচ্ছেনা।
শনিবার বিকেলে সিলেটে জেলা শিল্পকলা একাডেমির ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের সম্মাননা পদক বিতরণ অনুষ্ঠান প্রধানে অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, এ ধরনের সম্মাননা শিল্প-সংস্কৃতির বিকাশ অর্থাৎ মানুষের চিত্তকে বিকশিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।