আশফাক আহমদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

প্রকাশিত February 28, 2019
আশফাক আহমদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আশফাক আহমদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর আম্বরখানায় এ নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের। আলোচনা সভায় বক্তৃতা করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, নির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, ভারপ্রাপ্ত জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। এছাড়া বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে দোয়া করা হয়।