সিলেট সরকারি মহিলা কলেজে দিনব্যাপী পিঠা উৎসব

প্রকাশিত February 5, 2019
সিলেট সরকারি মহিলা কলেজে দিনব্যাপী পিঠা উৎসব

‘এসো সবাই করি ভাগাভাগি, স্বাদের পিঠা পুলি’ এ স্লোগান নিয়ে সিলেট সরকারি মহিলা কলেজে মঙ্গলবার দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ এর আয়োজন করে। সকালে কলেজ মাঠে পিঠা উৎসবের উদ্বোধন করেন, অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ ফাহিমা জিন্নুরায়েন ও পিঠা উৎসব কমিটির আহ্বায়ক অধ্যাপক মছাব্বির চৌধুরী। পরিচালনায় ছিলেন, সহকারী অধ্যাপক অনুপা নাহার ওয়ালেদা।
পিঠা উৎসবে কলেজের প্রত্যেকটি বিভাগ আলাদা আলাদা স্টল দেয়।