সিলেটে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত January 26, 2019
সিলেটে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এর আয়োজন করে।
শনিবার দিনব্যাপী সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় বিপুল সংখ্যক প্রতিযোগী অংশ নেয়।
সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সন্দীপ কুমার সিংহ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেলা প্র্রশাসক বলেন, খেলাধুলা বড়দের কর্মব্যস্ত জীবনে যেমনি প্রশান্তি এনে দেয় তেমনি ছোটদের জীবন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে।