ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও কে-স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগের বৃহস্পতিবারের প্রথম খেলায় সিলেট টাউন ক্লাব ৭-১ গোলের বিরাট ব্যবধানে কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটিকে হারিয়ে বিজয়ী হয়েছে।
খেলায় ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন, সিলেট টাউন ক্লাবের খেলোয়াড় সুমন।
দিনের দ্বিতীয় খেলায় বীরবিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র ২-১ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত হয়।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন, বীরবিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের খেলোয়াড় রামা।
শুক্রবার খেলা নেই। শনিবার মাঠে নামবে দুপুর আড়াইটায় বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র ও সিলেট মেট্রোপলিটন ক্লাব এবং বিকেল সাড়ে ৪টায় শাহ স্পোর্টিং ক্লাব ও জালালাবাদ ক্লাব।