সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সরকারি এস সি বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এর উদ্বোধন করেন, বিদ্যালয়ে অসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম।
এর আগে বর্তমান প্রধান শিক্ষক মাশহুদ চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ইলি রানী ও শওকত আলীর যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, শিক্ষাবিদ আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন, বর্তমান সহকারী প্রধান শিক্ষক অসিম চন্দ্র বর্মণ,ও মফিজুর রহমান এবং সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদেরকে পড়ালেখার জন্যে শুধু চাপ দিলে চলবে না, তাদেরকে নিয়মিত খেলাধুলাও করাতে হবে।