নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত January 15, 2019
নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রতি বছরের ন্যায় আনন্দঘন পরিবেশে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পৌষ সংক্রান্তি উপলক্ষে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামবাসীর উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তা দেখতে দূর-দূরান্ত থেকে অর্ধলক্ষাধিক দর্শক জড়ো হন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জামারগাঁও গ্রামের আজাদ মিয়ার ঘোড়া।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনেওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন, প্রকল্প পরিচালক আলী হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, আউশকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মছদ্দর আলী। সভাপতিত্ব করেন, ইউপি সদস্য আব্দুল কাদির।