নিজস্ব প্রতিবেদক : শহীদ বৃদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু ও ত্রিশলাখ শহীদের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলা যাতে রুদ্ধ না হয় সে ব্যাপারে অবশ্যই সজাগ থাকতে হবে।
শুক্রবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা। সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মীর মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সাবেক উপজেলা কমান্ডার ইরশাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, শিক্ষাবিদ ড আবুল ফতেহ ফাত্তাহ, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ। পরিচালনায় ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।