তরুণ ভোটার প্রথম ভোট প্রয়োগের মাধ্যমে ইতিহাসের অংশীদার হবেন : মোমেন

প্রকাশিত December 13, 2018
তরুণ ভোটার প্রথম ভোট প্রয়োগের মাধ্যমে ইতিহাসের অংশীদার হবেন : মোমেন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী ড এ কে আব্দুল মোমেন আশা প্রকাশ করেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে প্রায় আড়াই কোটি তরুণ ভোটার মুক্তিযুদ্ধের পক্ষে নিজেদের প্রথম ভোট প্রয়োগের মাধ্যমে ইতিহাসের অংশীদার হবেন।
রবিবার মহানগরী ও সদর উপজেলায় বিভিন্ন এলাকায় আলাদা আলাদা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ড এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন। যুদ্ধ ঘোষণা করেছেন দুর্নীতি, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে। তার বিচক্ষণ নেতৃত্বে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং একটি মডেল ইকোনমিক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে।
এসব মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।