হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া ও কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত December 2, 2018
হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া ও কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

হবিগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড রেজা কিবরিয়া ও স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে হবিগঞ্জের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এই মনোনয়নপত্র বাতিল করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল জানান, ঋণ খেলাপির দায়ে ড রেজা কিবরিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। সিটি ব্যাংক ক্রেডিট কার্ড ডিভিশন ও ঢাকা ব্যাংকের অভিযোগের ভিত্তিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে হলফনানামায় স্বাক্ষর না থাকায় কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়। সহকারী কমিশনার বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।