আশরাফ আহমেদ : শিক্ষাঐহিত্যবাহী এম সি কলেজে বর্ণিল আয়োজনে ২য় বার বোটানি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির উদ্যোগে, বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এবং এমসি কলেজ বোটানি বিভাগের ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয়।
সিলেট বিভাগের ২৭টি কলেজের ৭৮৫ জন শিক্ষার্থী এম সি কলেজ মিলনায়তনে আয়োজিত বোটানি অলিম্পিয়াডে অংশ নেয়।
সকালে জাতীয় পতাকা ও বাংলাদেশ বোটানি অলিম্পিয়াড পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি এম সি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এরপর এম সি কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান ও বোটানি অলিম্পিয়াড আহবায়ক অধ্যাপক ড নেছার মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ সালেহ আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক তোতিয়ুর রহমান এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর নিশাত বেগম। স্বাগত বক্তব্য রাখেন, বোটানি অলিম্পিয়াড সদস্য সচিব অধ্যাপক আব্দুল খালেক। সঞ্চালনায় ছিলেন, অধ্যাপক শাহনাজ বেগম।
এর আগে অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রথম হন, মৌলভীবাজার সরকারি কলেজের তাসফিয়া জাহান অহনা, দ্বিতীয় হন গোপালগঞ্জ সরকারি এমসি একাডেমির মাহদিয়ুল ইসলাম এবং তৃতীয় হন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী তাসফিয়া জাহান। পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন, জুঁই রানী দে (সুজা মেমোরিয়াল কলেজ, মৌলভীবাজার), জৈয়িকা রাজবাওর (সুজা মেমোরিয়াল কলেজ, মৌলভীবাজার), পুষ্পিকা ভৌমিক (লতিফা-শাফি চৌধুরী ডিগ্রি কলেজ), এ এস এম নাসিম খান (জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট), তাসনিম ইবনে (শ্রীমঙ্গল সরকারি কলেজ), মাহদিয়া আক্তার চৌধুরী নিপা (সরকারি এমসি একাডেমি, গোলাপগঞ্জ) ও রেদুয়ান হোসেন (সিলেট সরকারি কলেজ)।
এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন, মোস্তাকিম বিল্লাহ (শচীন্দ্র ডিগ্রি কলেজ, হবিগঞ্জ), ফাহিম আহমেদ (সরকারি এমসি একাডেমি, গোলাপগঞ্জ), নাঈম আহমেদ (শাহজালাল জামেয়া ইসলামিয়া, সিলেট), পূজা তালুকদার (এমসি কলেজ, সিলেট), ফাহমিদা ফাইজা (এমসি কলেজ, সিলেট), লিপিকা মল্লিক (সুজা মেমোরিয়াল কলেজ, মৌলভীবাজার), জামিল আহমেদ অপু (বাহুবল ডিগ্রি কলেজ), সুজিদ সরকার (শচীন্দ্র ডিগ্রি কলেজ, হবিগঞ্জ), মাহমুদা জান্নাত (সিলেট সরকারি মহিলা কলেজ) ও সানজিদা আমিন স্বর্ণা (জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট)।