সিলেটে জটিল রোগাক্রান্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

প্রকাশিত November 7, 2018
সিলেটে জটিল রোগাক্রান্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ক্যান্সার, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে ২৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তার ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লেখক ও কলামিস্ট আফতাব চৌধুরী ও সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির।
এ সময় সর্বমোট ৫২টি চেক বিতরণ করা হয়।