সিলেটে অভিষেক ক্রিকেট টেস্ট স্মরণীয় করতে নানা আয়োজন

প্রকাশিত October 31, 2018
সিলেটে অভিষেক ক্রিকেট টেস্ট স্মরণীয় করতে নানা আয়োজন

ক্রীড়াঙ্গন প্রতিবেদক : বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টেস্ট অভিষেক হচ্ছে। শনিবার থেকে শুরু হচ্ছে ব্যাট-বলের পাঁচ দিনের এ লড়াই। অভিষেক টেস্টকে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার দুপুরে মহানগরীর দরগামহল্লা এলাকার একটি হোটেলে আহুত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল এ কথা জানান।
তিনি জানান, অভিষেক টেস্টকে স্মরণীয় করে রাখতে বেল বাজিয়ে ম্যাচ রেফারি ম্যাচ শুরু করবেন। সিলেটের ক্রিকেটের ইতিহাস ও ঐতিহ্য সহ নানা বিষয় নিয়ে থাকছে বিশেষ প্রকাশনা। স্মারক কয়েন তৈরি করা হয়েছে, যা দিয়ে টস হবে। এছাড়া উভয় দল এবং গণমাধ্যম কর্মীদের জন্যে বিশেষ স্মারকও থাকছে।
শফিউল আলম চৌধুরী নাদেল অভিষেক টেস্ট দেখতে সিলেটবাসীর প্রতি বিশেষ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, সহ সভাপতি হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ তকরিমুল হাদী কাবী, সাবেক কোষাধ্যক্ষ শহীদ আহমদ জুয়েল, সদস্য ইমরান আহমদ, পাপলু দত্ত, বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান কামরান আহমদ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস সুজক ও মিডিয়া ম্যানেজার ফরহাদ কোরেশী।