নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার বিকেলে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে নগর ভবনে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
সিসিক সচিব বদরুল হকের নিকট থেকে আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এরপর তাকে স্বাগত জানান, প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা-কমর্সচারী। মেয়র পরে, কাউন্সিল এবং কর্মকর্তাদের সাথে বৈঠকও করেন।
মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে নগর ভবনে প্রবেশের আগে আরিফুল হক চৌধুরী হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। এ সময় তার সাথে ছিলেন, কয়েকজন কাউন্সিলর, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।