সিলেটে চা শ্রমিক সন্তানদের কাঠি নৃত্য ও ঝুমুর নাচ প্রশিক্ষণ

প্রকাশিত September 8, 2018
সিলেটে চা শ্রমিক সন্তানদের কাঠি নৃত্য ও ঝুমুর নাচ প্রশিক্ষণ

সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে চা শ্রমিক জনগোষ্ঠীর সন্তানদের নিয়ে প্রত্যাশা সাংস্কৃতিক দলের ৫ দিনব্যাপী ঐহিত্যবাহী কাঠি নৃত্য ও ঝুমুর নাচ প্রশিক্ষণ শেষ হয়েছে।
শুক্রবার বিকেলে লাক্কাতুরা চা বাগান শহিদমিনারের পাদদেশে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণের সমাপনী। অনুষ্ঠানে অতিথি ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্ট্যার আরশ আলী, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আশরাফুল কবির, লোকসাহিত্য গবেষক জাকির শাহ, কবি-সংগঠক বিমান তালুকদার, নারী উদ্যোক্তা শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা ও কণ্ঠশিল্পী নাসরিন চৌধুরী ডায়না।
অনুষ্ঠানে কাজল গোয়ালার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্তরা কাঠি নৃত্য ও ঝুমুর নাচ পরিবেশন করে।