নিজস্ব প্রতিবেদক : সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও কমপক্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টা দিকে হেতিমগঞ্জ মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বালি বোঝাই একটি ট্রাক ও যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত হন অটোরিক্সার সকল যাত্রী। সবাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ২ জনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পরপর ট্রাকের চালক পালিয়ে যায়। অন্যদিকে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।