সিলেটে হকার উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান অব্যাহত

প্রকাশিত June 5, 2018
সিলেটে হকার উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার দুপুরে নগর ভবন থেকে শুরু করে সুরমা মার্কেট, বন্দরবাজার ও জিন্দাবাজার পর্যন্ত অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তার সাথে ছিলেন, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, শান্তনু দত্ত, দিনার খান হাসু, রাজিক মিয়া ও এবিএম জিল্লুর রহমান সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সোমবার সিসিক কর্মচারী ও হকারদের মধ্যে সংঘটিত ঘটনা নিয়ে মেয়র ব্যবসায়ী ও পোশজীবী নেতাদের সাথে বৈঠক করেন।