নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের অনলাইন নাগরিক সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ফলে এখন থেকে নাগরিকরা ঘরে বসে অনলাইনে হোল্ডিং ট্যাক্স ও পানির বিল পরিশোধ করতে পারবেন।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর দরগাগেট এলাকায় একটি অভিজাত হোটেলে আয়োজিত অনলাইন সেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেয়র আরিফুল হক চৌধুরী জানান, পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে সিসিকের সকল নাগরিক সেবা কার্যক্রম অনলাইনে নিয়ে আসা হবে।
অন্ষ্ঠুানে বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আছাব উদ্দিন। সভাপতিত্ব করেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড এম নূরুল হক। এছাড়া অনলাইন সেবা কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা রিকারশন টেকনোলজির চেয়ারম্যান আকিকুর রহমান চৌধুরী এবং সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিনও বক্তব্য রাখেন।