সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে হাওর এলাকার উন্নয়ন ও দারিদ্র বিমোচনে করণীয় বিষয়ে সর্বদলীয় সংসদীয় গ্রুপের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সার্কিট হাউসে ‘দারিদ্র বিমোচন ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করণে আমাদের করণীয়’ বিষয়ে বিভিন্ন জেলায় গণশুনানির অংশ হিসেবে সুনামগঞ্জে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ, সর্বদলীয় সংসদীয় গ্রুপের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সানজিদা খানম, সুনামগঞ্জের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ ও মোয়াজ্জেম হোসেন রতন, সর্বদলীয় সংসদীয় গ্রুপের সেক্রেটারি শিশির শীল ও স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
তারা বলেন, হাওর এলাকার সমস্যার স্থায়ী সমাধান না হলে প্রতিবছর ফসল হারানোর শঙ্কা থেকেই যাবে। এছাড়া বজ্রপাত রোধে এবং শিক্ষার উন্নয়নেও জোর দিতে হবে।