আটাব সিলেট অঞ্চলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত May 27, 2018
আটাব সিলেট অঞ্চলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ সিলেট অঞ্চলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মহানগরীর মেন্দিবাগে একটি অভিজাত হোটেল এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলের আগে সবাইকে স্বাগত জানান, আটাব সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল জব্বার জলিল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, আটাবের কেন্দ্রীয় মহাসচিব আব্দুস সালাম আরেফ ও জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। এছাড়াও মহানগর পুলিশের উপ কমিশনার রেজাউল করিম ও ফয়সল মাহমুদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপিস্থত ছিলেন।