বর্তমান সরকার ব্যবসা-বান্ধব : সিলেট চেম্বারের ইফতার মাহফিলে মান্নান

প্রকাশিত May 21, 2018
বর্তমান সরকার ব্যবসা-বান্ধব : সিলেট চেম্বারের ইফতার মাহফিলে মান্নান

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে সবসময় সহানুভূতিশীল। ব্যবসার প্রয়োজনে যা কিছু প্রয়োজন বর্তমান সরকার তা করবে।
রবিবার সন্ধ্যায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এ আয়োজনের মধ্য দিয়ে সিলেটের ব্যবসায়ীদের মধ্যে যে ঐক্য ও সম্প্রীতির সৃষ্টি হলো তা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মহানগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত এ ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন, সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ। পরিচালনায় ছিলেন, সহ সভাপতি এমদাদ হোসেন। মোনাজাত পরিচালনা করেন, ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক শাহ নজরুল ইসলাম।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, এসএমপির কমিশনার গোলাম কিবরিয়া, উপ কমিশনার আজবাহার আলী শেখ, ডিজিএফআইর কর্নেল জি এস এ এস এম বাহাউদ্দিন, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো নাসির উদ্দিন, কর কমিশনার আবু হান্নান দেলোয়ার হোসেন, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নিয়াজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, ব্রিগেডিয়ার জেনারেল (অব) জুবায়ের সিদ্দিকী, স্টেশন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান, এনএসআইর যুগ্ম পরিচালক সরোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম প্রমুখ।