নিজস্ব প্রতিবেদক : জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশের সার্বক্ষণিক সদস্য নজরুল ইসলাম বলেছেন, কাউকে উন্নয়নের বাইরে রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জন সম্ভব নয়।
মঙ্গলবার সকালে সিলেটে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জাতীয় মানবাধিকার কমিশন ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘মানবাধিকার : ধারণা ও প্রায়োগিক দিক’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।
নজরুল ইসলাম আরো বলেন, দেশে মানবাধিকার শতভাগ নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।
কর্মশশালায় সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিনহা। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, সিভিল সার্জন ডা হিমাংশু লাল রায়, বিজিবি প্রতিনিধি মেজর আসাদ, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, সাংবাদিক আফতাব চৌধুরী, ইকরামুল কবির, মুহিত চৌধুরী, ইমজার সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু ও অন্যান্য।