রানীগঞ্জে রাস্তায় পানি জমে শিক্ষক শিক্ষার্থীদের চরম দুর্ভোগ

প্রকাশিত April 21, 2018
রানীগঞ্জে রাস্তায় পানি জমে শিক্ষক শিক্ষার্থীদের চরম দুর্ভোগ

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় পানি জমে থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকা ঘুরে দেখা গেছে, রানীগঞ্জ বাজারের পূর্ব গলিতে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। অন্য গলিতে নালা থাকলেও মুখ ভরাট হয়ে যাওয়ায় পানি বের হয়ে যেতে পারছেনা। একারণে বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি জমে যায়।
রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত দাশ জানান, শিক্ষক-শিক্ষার্থীদের কথা উপজেলা শিক্ষা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা জানান, বর্তমান অর্থ বছরেই সমস্যার সমাধানে কাজ শুরু করা হবে।