পঁচিশে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি

প্রকাশিত March 25, 2018
পঁচিশে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের কালরাত্রির শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং পঁচিশে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবিতে সারাদেশে রবিবার জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমি সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করে। পরে কেন্দ্রীয় শহিদমিনারে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এর আগে জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাসগুপ্ত বক্তব্য রাখেন।
এছাড়া আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এসময় দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সহ সভাপতি আশফাক আহমদ, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সিলেট সরকারি মহিলা কলেজে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে কলেজ মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক। সভাপতিত্ব করেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ ফাহিমা জিন্নুরাইন, বাংলা বিভাগের অধ্যাপক অনুপা নাহার ওয়ালেদা ও শিক্ষার্থী তানজিনা ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, দর্শন বিভাগের অধ্যাপক মছব্বির চৌধুরী। পরিচালনায় ছিলেন, দর্শন বিভাগের প্রভাষক রিংকু তালুকদার।
সুনামগঞ্জ প্রতিনিধি : পঁচিশে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
দুপুরে শহরের কেন্দ্রীয় শহিদমিনারে এ কর্মসূচির আয়োজন করে ‘যুদ্ধ দলিল’ নামের একটি সংগঠন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, মালেক হোসেন পীর, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমেদ চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী, সাংবাদিক শামস শামীম, কুদরত পাশা, যুদ্ধদলিল প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, অনলাইন এক্টিভিস্ট পাপন সেন রায়, সাবেক ছাত্রনেতা রাজীব সেন, জেলা ছাত্র লীগের আহ্বায়ক দেওয়ান জিসান এনায়েত রেজা, জেলা কৃষক লীগের সদস্য রফিকুল ইসলাম কালা, জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সল আহমদ, আমিনুল ইসলাম, মোশাহিদ রাহাত, শিক্ষার্থী তাহা, ইফতি, একরামুল আলম পীর, ফাহমিদ চৌধুরী, শুভরাজ, মিল্লাত আহমদ প্রমুখ।
বক্তারা, পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা ও বর্বরোচিত হত্যকাণ্ডের বিষয়টি তুলে ধরে জাতিসংঘের কাছে দিনটিকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবি জানান।
মৌলভীবাজার প্রতিনিধি : জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সৃতিসৌধ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রসাশক তোফায়েল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ।