মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন দুই দিনব্যাপী বর্ণিল কর্মসূচি গ্রহণ করেছে। এতে রয়েছে, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে পুষ্পস্তক অর্পণ, কালেক্টরেট প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি ও সকল সরকারি, আধা সরকারি স্বায়ত্বশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন।
সকাল ৮টায় সারাদশে একযোগে জাতীয় সংগীত পরিবেশন, সিলেট জেলা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনারের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, র্যাব, বিএনসিসি, বাংলাদেশ জেল কন্টিনজেন্ট আরআরএফ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস, গার্লস গাইড এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন।
সকাল ১১টায় কবি নজরুল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মহিলাদের খেলাধুলা।
দুপুরে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন।
বিকেল ৩টায় সিলেট রাইফেলস ক্লাব প্রাঙ্গণে শুটিং প্রতিযোগিতা।
বিকেল ৪টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক একাদশ ও সিলেট জেলা ক্রীড়া সংস্থা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা।
সন্ধ্যা সাড়ে ৬ টায় কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
এছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান, ড্রিমল্যান্ড পার্ক, এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড ও ওসমানী জাদুঘরে থাকবে বিনা টিকেটে চিত্তবিনোদনের ব্যবস্থা। সুবিধামত সময়ে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হলে। সিলেট জেলা স্টেডিয়াম, মধুবন সুপার মার্কেটের সামনে ও উপজেলা সদরে বা উপযুক্ত অন্যস্থানে হবে প্রামাণ্যচিত্র প্রদর্শন। এছাড়া জাতির শান্তি, অগ্রগতি ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় বাদ জোহর মসজিদে দোয়া এবং মন্দির,গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হবে।
সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও ক্রোড়পত্র। ক্যাবল সম্প্রচারের মাধ্যমে প্রচার করা হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠান ও চলচিত্র। বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র থেকে প্রচারিত হবে জাতীয় চেতনা উজ্জীবনী বিশেষ অনুষ্ঠান। এছাড়া জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি সহ বিভিন্ন ধরনের ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে মহানগরীর বিভিন্ন সদক ও সড়কদ্বীপ। সন্ধ্যায় আলোকসজ্জাও করা হবে।
পরের দিনের কর্মসূচিতে আছে, টেনিস ক্লাবে সুবিধাজনক সময়ে স্বাধীনতা দিবস টেনিস টুর্নামেন্ট এবং বিকেল ৪টায় কবি নজরুল অডিটোরিয়ামে শিশুদের মধ্যে চিত্রাঙ্কণ ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।