সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর বিএনপি গত ২১ সেপ্টেম্বর সিলেট মহানগরীর সারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীর সঙ্গে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীদের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।
বিএনপির সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক যুক্ত বিবৃতিতে এই দুঃখ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, ‘এমন ঘটনায় আমরা দুঃখিত ও মর্মাহত। এ ঘটনায় যারা সংক্ষুব্ধ হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা ও সহমর্মিতা জানাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্র সংবাদ বিজ্ঞপ্তি