১০ ডিসেম্বর ঘিরে ঢাকাকে সচল রাখতে সব ব্যবস্থা নেবে পুলিশ : শায়েস্তাগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত December 3, 2022
১০ ডিসেম্বর ঘিরে ঢাকাকে সচল রাখতে সব ব্যবস্থা নেবে পুলিশ : শায়েস্তাগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১০ ডিসেম্বর ঘিরে ঢাকাকে সচল রাখতে পুলিশ সব ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেছেন, ‘আমরা শুনছি, বিএনপি সমাবেশে চাল-ডাল নিয়ে অবস্থান রবে। চাল-ডাল নিয়ে কেন ঢাকায় অবস্থান নিচ্ছে, সেদিকে আমরা নজর রাখছি।’
স্বরাষ্ট্রন্ত্রী বলেন, একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।
শনিবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছিলেন।
স্বরাষ্ট্রন্ত্রী বলেন, ছাত্রলীগের অনুষ্ঠান এগিয়ে এনে ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান খালি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করলে ঢাকার আইনশৃঙ্খলা রক্ষা ও যানজট বিবেচনায় যা যা করণীয় পুলিশ কমিশনার তাই করবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার এস এম মুরাদ আলীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তারা।
উল্লেখ, প্রায় ৮ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে শায়েস্তাগঞ্জ থানা ভবন নির্মাণ করা হয়েছে।
পরে স্বরাষ্ট্র মন্ত্রী সুধী সমাবেশ প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।