হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবিতে সিলেট জেলা প্রেসক্লাবের মানববন্ধন

প্রকাশিত December 22, 2020
হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবিতে সিলেট জেলা প্রেসক্লাবের মানববন্ধন

দৈনিক একাত্তরের কথা’র সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ এবং প্রকাশক ও সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা নজরুল ইসলাম বাবুলসহ সাংবাদিকদের বিরুদ্ধে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে জেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একটি নিপীড়ন-নিষ্পেষণের আইন। আশ্বস্থ করা হয়েছিল, এ আইন সাংবাদিকদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে না; কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি সাংবাদিকদের বিরুদ্ধেই আইনটি প্রয়োগ করা হচ্ছে।
তিনি বলেন, সিলেটে প্রথম এ আইনে মামলা দায়ের করা হয়েছে সিলেট তথা বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদের বিরুদ্ধে। সবাই জানেন, চৌধুরী মুমতাজ আহমদ যা লিখেন তা শতভাগ সত্যি। প্রকাশিত সংবাদের সঙ্গে ছালেহ আহমদ সেলিমের দ্বিমত থাকলে পত্রিকায় প্রতিবাদ পাঠাতে পারতেন বা জ্যেষ্ঠ সাংবাদিকদের জানাতে পারতেন। প্রেস কাউন্সিলের দ্বারস্থও হতে পারতেন।
সিলেট জেলা প্রেসক্লাবের বর্তমান প্রথম সহ সভাপতি, নিউএজ পত্রিকার সিলেট প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পুলিশ প্রশাসনও কোনো প্রকার তদন্ত না করে মামলা গ্রহণ ফেললেন। অথচ অনেক মামলা পুলিশ সহজে নেয় না। দিনের পর দিন সাধারণ মানুষকে থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরতে হয়।
তারা বিষয় খতিয়ে না দেখেই সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ না করার আহ্বান জানান।
স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী নবেল। এছাড়াও বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত প্রথম সহ সভাপতি মঈন উদ্দিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিলেট বিভাগীয় সমন্বয়ক, দৈনিক দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ফয়ছল আহমদ বাবলু, লোক গবেষক ও প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ, জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি বিসয়ক সম্পাদক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক শংকর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ও যুগান্তরের স্টাফ রিপোর্টার ইয়াহইয়া মারুফ।
আরো উপস্থিত ছিলেন, সংগঠনের নবনির্বাচিত সহ সাধারণ সম্পাদক নিউজ টুয়েন্টিফোর প্রতিনিধি সৈয়দ রাসেল, নবনির্বাচিত কোষাধ্যক্ষ, দৈনিক দেশ প্রতিনিধি মিসবাহ উদ্দীন আহমদ, বর্তমান ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওলিউর রহমান, নবনির্বাচিত তথ্য ও প্রযুক্তি সম্পাদক, আলোকিত সময়ের ব্যুরো প্রধান সুলতান সুমন, নবনির্বাচিত পাঠাগার সম্পাদক, আমার সংবাদের ব্যুরো প্রধান মঞ্জুর হোসেন খান, বর্তমান কার্যনির্বাহী সদস্য সুব্রত দাস, নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য,সমকালের ফটোসাংবাদিক ইউসুফ আলী, দৈনিক মানবকণ্ঠের ফটো সাংবাদিক মিঠু দাস জয়, জেলা প্রেসক্লাবের সদস্য একাত্তরের কথার মফস্বল সম্পাদক আনন্দ সরকার, সিলেট বেতারের নিজস্ব সংবাদদাতা শফিকুর রহমান চৌধুরী, প্রথম আলোর ফটোসাংবাদিক আনিস মাহমুদ, দৈনিক উত্তরপূর্বর জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, যুগভেরীর ফটো সাংবাদিক রনজিৎ কুমার সিংহ, দৈনিক আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, একাত্তরের কথার স্টাফ রিপোর্টার এনামুল কবীর, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার রাশেদুল হোসেন সোয়েব, একাত্তরের কথার স্টাফ রিপোর্টার দিব্য জ্যোতি সী, দৈনিক আমাদের অর্থনীতির সিলেট প্রতিনিধি মোখলেছুর রহমান মকলিছ, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার সোহাগ আহমদ ও আতিকুর রহমান নগরী, দৈনিক ভোরের দর্পণের সিলেট ব্যুরো চিফ বাপ্পা মৈত্র, দৈনিক খোলাকাগজের ফটো সাংবাদিক নিজামুল হক লিটন প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান প্রত্যুষ তালুকদার, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ক্যামেরাপার্সন আহমদ শফী, সংস্কৃতিকর্মী ও দৈনিক সুদিন সম্পাদক বাদশা গাজী, নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, একাত্তরের কথার শিক্ষানবীশ রিপোর্টার সরওয়ার হোসেন মেহেদী হাসান, আন্তর্জাতিক বার্তাসংস্থা জুমা প্রেসের আলোকচিত্রী মো. রাফায়েত হক খান, ফ্রিল্যান্স ফটো সাংবাদিক মো. সাইফুল আমিন, সিলটিভির ক্যামেরাপার্সন কাউছার আহমদ।