হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩৩তম বৃত্তি পরীক্ষা বুধবার

প্রকাশিত December 20, 2016
হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩৩তম বৃত্তি পরীক্ষা বুধবার

হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের মাধ্যমিক স্তরের ৩৩তম বৃত্তি পরীক্ষা বুধবার জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও ইছামতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এ মেধা বৃত্তি পরীক্ষায় জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা এবং কানাইঘাট উপজেলার ২টি ইউনিয়নের ৩৯টি  প্রতিষ্ঠানের ১ হাজার ৬শ ১৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো কুতুব উদ্দিন ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সহকারী সচিব শুভ্রকান্তি দাস চন্দন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন।
এদিকে প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা ৯টি কেন্দ্রে ২৪শে ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় ১৬১টি প্রতিষ্ঠানের ২ হাজার ১ শ ৯২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।