হাওর এলাকার ভাবমূর্তি অক্ষুন্ন রাখার আহ্বান ড জয়া সেনগুপ্তা এমপির

প্রকাশিত March 14, 2023
হাওর এলাকার ভাবমূর্তি অক্ষুন্ন রাখার আহ্বান ড জয়া সেনগুপ্তা এমপির

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা হাওর এলাকার ভাবমূর্তি অুক্ষুন্ন রাখার আহ্বান জানিয়ে বলেছেন, কোনোভাবেই যেন এই ভাবমূর্তি নষ্ট না হয়।
মঙ্গলবার, ১৪ মার্চ দুপুরে উপজেলা গণমিলনায়তনে শাল্লা উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সংসদ সদস্য জানান, বুধবার, ১৫ মার্চ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি শাল্লা আসছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেবের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানের সঞ্চালনায় সভায় তিনি আরও বলেন, শাল্লার মানুষ তার খুব প্রিয়; কিন্তু এরপরও শাল্লা মাঝে মাঝে তার উদ্বেগের কারণ হয়ে যায়।
ড জয়া সেনগুপ্তা বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে অনেক অপপ্রচার আছে।
সভায় আরও বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ও হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস।